Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়া জেলা আ.লীগের সভাপতির কবরে উপজেলা চেয়ারম্যানের পুষ্পমাল্য অর্পণ

admin • 27 Jun 2024, 06:31 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বগুড়া জেলা আ.লীগের সভাপতির কবরে উপজেলা চেয়ারম্যানের পুষ্পমাল্য অর্পণ

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম আলহাজ্ব মমতাজ উদ্দিন এর কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেছেন নব-নির্বাচিত বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন।

বৃহস্পতিবার (২৭ জুন) শপথ গ্রহনের পর তিনি মরহুম আলহাজ্ব মমতাজ উদ্দিন এর কবর জিয়ারত করেন।

এ সময় বগুড়া জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মুন্জুরুল আলম মোহন ,বগুড়া জেলা আওয়ামীলীগ সহ সভাপতি এ্যাডভোকেট মুকুল ,শহর আওয়ামীলীগ সভাপতি রফি নেওয়াজ খাঁন রবিন ,বগুড়া জেলা যুবলীগ 'র সহ সভাপতি মাইসুল তোফায়েল কোয়েল ও জেলা যুবলীগ দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল সহ বগুড়া জেলা আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।

কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ শেষে বগুড়া জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এসে বিভিন্ন নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন নবনির্বাচিত চেয়ারম্যান শুভাশিস পোদ্দার লিটন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।