Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

বগুড়ায় স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বগুড়ায় স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ায় জিসান বাবু নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জিসান ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তো।

রোববার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা নামক পাথারে এ ঘটনা ঘটে।

কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল বলেন, ধুনটের চিকাশী ও সারিয়াকান্দির কামালপুর গ্রাম পাশাপাশি লাগোয়া। যে ছেলে খুন হয়েছে সে ধুনট উপজেলার। তারা কমপক্ষে তিনজন সেই স্থানে কথাকাটির একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটায়। পরে জিসানের মরদেহ রেখে পালিয়ে যায় তারা।

সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম জানান, সুতানারা এলাকায় পাথারে এক কিশোরের মরদেহ পাওয়া গেছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে এবং ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে। এছাড়া মরদেহের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।