Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়ায় রথযাত্রার গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত ২০

admin • 07 Jul 2024, 08:49 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বগুড়ায় রথযাত্রার গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত ২০

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রার গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। রোববার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ৫ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বগুড়া সদরের কুড়িল এলাকার অতশী রানি (৪০), আদমদিঘীর নরেশ মহন্ত (৫০), শাজাহানপুরের রঞ্জিত মহন্ত (৪০)।

জানা যায়, সেউজগাড়ি ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌টি‌ বিকেল ৫টায় বের হয়। পথে সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় পৌঁছালে র‌থের গম্বুজ‌টি রাস্তার ওপরে থাকা হাইভোল্টে‌জের বৈদ্যুতিক তা‌রের সংস্পর্শে আসে। র‌থের গম্বুজ‌টি স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তা‌রের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তা‌রে আগুন লে‌গে যায়। এ সময় র‌থে থাকা এবং আশপাশের অন্তত ২০ জন আহত হন। প‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়।

বগুড়া সদর থানা‌র ওসি সাইহান ওলিউল্লাহ ব‌লেন, রথযাত্রার সময় র‌থের চূড়া‌টি বিদ্যুতের তা‌রের সংস্পর্শে এলে ওই দুর্ঘটনা ঘ‌টে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।