Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

বক্তব্য দেওয়ার সময় এবি পার্টি নেতার মৃত্যু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বক্তব্য দেওয়ার সময় এবি পার্টি নেতার মৃত্যু

সাতক্ষীরায় আমার বাংলাদেশ পার্টির (এবি) এক মতবিনিময়সভায় বক্তৃতা দেওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন দলটির জেলা কমিটির আহ্বায়ক আব্দুল কাদের (৫৫)।

 

শনিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের লেকভিউসংলগ্ন তুফান কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

 

এ বিষয়ে সাতক্ষীরা জেলা এবি পার্টির সদস্যসচিব আলমগীর হুসাইন জানান, স্থানীয় ও জাতীয় নির্বাচনের প্রার্থী মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে আয়োজিত সভায় প্রারম্ভিক বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন আব্দুল কাদের। তাৎক্ষণিকভাবে তাকে শুইয়ে পানি খাওয়ানো হলেও কিছুক্ষণের মধ্যে তার শরীর নিথর হয়ে পড়ে।

 

পরে দ্রুত শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিবি হাসপাতালের চিকিৎসক ডা. আহসানুল কাদির জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল কাদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

 

আব্দুল কাদের ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে সাতক্ষীরা সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে নির্বাচন করে কলেজ ছাত্রসংসদের সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন। তিনি পুরাতন সাতক্ষীরার ডাংগীপাড়ার বাসিন্দা ও ইসহাক আলী মাস্টারের পুত্র।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।