Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

বউকে ফোন করে বাঁচার আকুতি যুবকের, অতঃপর...

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বউকে ফোন করে বাঁচার আকুতি যুবকের, অতঃপর...

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৫ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

ওই যুবকের নাম মিজানুর রহমান (২৬)। তিনি সদর উপজেলার মিলনপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। মিজানুর পেশায় ছিলেন অটোরিকশাচালক।

 

জানা গেছে, মিজানুর ঠাকুরগাঁও শহরের একটি বাড়িতে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। গত রোববার একাই গ্রামের বাড়ি আসেন তিনি। সোমবার ভোরে বাড়ির অদূরে রাস্তার পাশে কীটনাশক পান করেন। বিষক্রিয়া শুরু হলে তিনি স্ত্রী স্মৃতি আক্তারকে ফোন করে বাঁচানোর আকুতি জানান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুরের মৃত্যু হয়।

 

মিজানুরের বড় ভাই রহমান মিয়া বলেন, ‘মিজান পরিবার নিয়ে শহরে বসবাস করতেন। কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তা আমরা জানি না।’

 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, মিজানুর রহমান নামে যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।