Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

বইমেলা থেকে বের করে দেওয়া হলো মুশতাক-তিশা দম্পতিকে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বইমেলা থেকে বের করে দেওয়া হলো মুশতাক-তিশা দম্পতিকে

অমর একুশে বইমেলার নবম দিনে ‘তিশার ভালোবাসা’ বইয়ের লেখক মুশতাক আহমেদ কে ও তার স্ত্রী তিশাকে 'ভুয়া ভুয়া' 'ছিছি ছিছি' দুয়োধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গন থেকে বের হয়ে যেতে বাধ্য করেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী।

 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

 

জানা যায়, আজ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের মিজান পাবলিশার্সের সামনে উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। মুশতাকের লেখা ‘তিশার ভালোবাসা’ এবং ‘তিশা অ্যান্ড মুশতাক’ বই হাতে নিয়ে পাঠকদের বই কিনতে উৎসাহিত করছিলেন মুশতাক-তিশা দম্পতি। হঠাৎ একদল দর্শনার্থী এসে তাদের ‘ভুয়া ভুয়া’ বলে তাড়া করে। এ সময় আনসার সদস্যরা তাদেরকে নিরাপত্তা দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউেটর গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করে।

 

প্রত্যক্ষদর্শীরা এ ব্যাপারে জানান, এই দম্পতি আমাদের সমাজে লজ্জাজনক একটি সংস্কৃতিকে প্রতিষ্ঠা করছে। তার উপর বই লিখে ব্যাপারটা ছড়িয়ে দিচ্ছে। এজন্যই সচেতন মানুষগণ তাদেরকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছে।

 

প্রসঙ্গত, কিছু দিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন।

 

তারা জানান, ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।