Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফেসবুক লাইভে এসে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আব্দুর রশিদ নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ (৩০) সেমন্তঘর উত্তর পাড়ার মো. জালাল মিয়ার ছেলে। তিনি চট্টগ্রামে একটি বেকারিতে কাজ করতেন।

জানা যায়, উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামে আব্দুর রশিদ চট্টগ্রামের একটি বেকারিতে কাজ করতেন। তিনি চট্টগ্রামেই বেশি থাকতেন, বাড়িতে খুব কম যেতেন। কয়েকদিন আগে তিনি গ্রামের বাড়িতে আসেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টায় তার ফেসবুক লাইভে আসেন রশিদ। এর আগে তিনি তার ঘরের সিলিংয়ে একটি রশি বেঁধে রাখেন। ফেসবুক লাইভ চালু করে তিনি একটি টেবিলে উঠে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।