Thursday, 29 October 2026
শিরোনাম
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
এক্সক্লসিভ

ফেসবুকে হাসনাত আব্দুল্লাহকে হুমকি, যুবক আটক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ফেসবুকে হাসনাত আব্দুল্লাহকে হুমকি, যুবক আটক

নাটোরে চলমান জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কমেন্টে হুমকি দেয়ায় খোরশেদ আলম (৪০) নামে একজনকে আটক করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। খোরশেদ আলম উপজেলার আগ্রান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

   

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার ‘বড়াইগ্রামের কন্ঠস্বর’ নামে একটি ফেসবুক পেইজে পদযাত্রার অংশ হিসেবে উপজেলার বনপাড়ায় এনসিপির পথসভার প্রচারমূলক একটি লেখা দেয়া হয়।

 

এ লেখার নীচে ‘এসকে শারমিন খোরশেদ আলম’ নামের একটি আইডি থেকে ‘একটু আগে এক জাগাত (জায়গায়) হাসনাত মার খাইছে এলাকাবাসীর, আসুক বনপাড়া, দেখি আমরা কি করতে পারি’ লিখে কমেন্ট করা হয়। পরে বিষয়টি এনসিপির পক্ষ থেকে জানানো হলে ডিবি পুলিশ ওই কমেন্টকারি খোরশেদ আলমকে আটক করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে ডিবি পুলিশ কমেন্টকারি খোরশেদ আলমকে আটক করেছে। আটককৃতর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।