Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

ফেসবুকে 'স্টাট্যাস' লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা!

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ফেসবুকে 'স্টাট্যাস' লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা!

ফেসবুকে স্টাট্যাস লিখে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে নদী বিশ্বাস (১৫) নামে নবম শ্রেণীর স্কুলছাত্রী। বুধবার (৭ ফোব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া গ্রাম থেকে তার ঝুলন্ত মরাদেহ উদ্ধার করে পুলিশ। নদী বিশ্বাস একই এলাকার কার্তিক বিশ্বাসের মেয়ে ও জেঠুয়া জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

 

অভিযুক্ত উজ্জ্বল পার্শ্ববর্তী এলাকার অমল বিশ্বাসের ছেলে। এর আগে ‘আমার মৃত্যুর জন্য অমল বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস দায়ী’ লিখে ফেসবুকে স্টাট্যাস দেয় ওই স্কুলছাত্রী। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু।

 

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে ডিষ্টাব করত উজ্জল বিশ্বাস নামে এক যুবক।

 

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে তার সাথে মোবাইলে কথা কাটাকাটি হয় উজ্জ্বলের। এরপর ফেসবুকে স্টাট্যাস দিয়ে সবার অজান্তে নিজ ঘরে আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

 

তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্ততি চলছে । এ ঘটনায় আত্মহত্যার প্রচোরনায় অভিযোগ এনে একটি মামলা থানায় প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত উজ্জ্বলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।