Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

ফেসবুকে ফ্যাক্ট-চেকিং পেজ খুলল প্রধান উপদেষ্টার প্রেস উইং

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ফেসবুকে ফ্যাক্ট-চেকিং পেজ খুলল প্রধান উপদেষ্টার প্রেস উইং

অন্তর্বর্তী সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টির পাঁয়তারা চলছে। তাই গুজবরোধে একটি ফ্যাক্ট-চেকিং ফেসবুক পেজ চালু করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

 

বৃহস্পতিবার বিকালে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেইসঙ্গে সবাইকে নতুন পেজটির সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

 

পোস্টে বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে একটি ফ্যাক্ট-চেকিং ফেসবুক পেজ চালু করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সবাইকে পেজটির সঙ্গে যুক্ত থাকার আহ্বান।’

এদিকে, ফ্যাক্ট-চেকিং পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘সম্প্রতি জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় একটি কুচক্রী মহল ওয়াশিংটন পোস্টের নামে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে একটি ভুয়া প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ও

   

য়াশিংটন পোস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইংকে নিশ্চিত করেছে যে প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সবাইকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে ‘

 

অন্য এক পোস্টে জানানো হয়, ‘রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলকে আলোচনার দাওয়াত দিয়েছেন পোস্টে উল্লিখিত এ তথ্য সঠিক নয়। রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। সকলকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।