Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ফেনীতে নিজ ঘরে মিলল নারীর মরদেহ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ফেনীতে নিজ ঘরে মিলল নারীর মরদেহ

ফেনীর দাগনভুঞায় নিজ ঘর থেকে মমতাজ বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। উপজেলার জয়লস্কর ইউনিয়নের উত্তর বারাহবগুনী গ্রামের ছেরাজ মিয়ার বাড়িতে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

   

পুলিশ ও স্থানীয়রা জানান, মমতাজ বেগম প্রবাসী আতাউর রহমানের স্ত্রী। তাঁর দুই ছেলে ও এক মেয়ে আছে। ছেলেরা কর্মস্থলে ও মেয়ে শ্বশুরবাড়িতে থাকেন। নিহতের বড় ছেলের স্ত্রীও তাঁর বাবার বাড়িতে ছিলেন।

 

আজ বৃহস্পতিবার সকালে ওই নারীর কাতার প্রবাসী ছেলে মেহেদী হাসান তুহিন মায়ের সঙ্গে যোগাযোগ করতে বারবার মোবাইলে কল দেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তিনি তাঁর চাচাতো ভাই রজিনুল কবিরকে খবর দেন। কবির ঘরে এসে মমতাজ বেগমকে মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

   

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার জাকির হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারনা কর হচ্ছে, ওই নারীকে রাতে কোনো এক সময় গলায় উড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ণ রয়েছে। গলায় স্বর্ণের চেইন, হাতে স্বর্ণের বালা এবং কানে স্বর্ণের দুল আছে।

 

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিকভাবে এটাকে হত্যা ভেবেই তদন্তের কাজ চলছে। পারিবারিকভাবে নিহতের সন্তানরা পূর্ব শূত্রুতার কথা জানিয়েছে। পুলিশের অন্যান্য টিম তদন্তে কাজ করছে। দ্রুত রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থ্যা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।