বান্দরবানে সাড়ে তিন বছরের শিশু তায়িফা সুলতানাকে হত্যার অভিযোগে তার ফুফু নার্গিস সুলতানা কচিকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ।
তিনি জানালেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত শিশুটির বাড়ি বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ময়দার মিল এলাকায়।
শিশুটির বাবা ইলিয়াস খান টিপু জানিয়েছেন, গতকাল সোমবার দুপুরে তায়িফাকে খুঁজে না পেয়ে তিনি ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি দেন। পরে থানায় জিডি করতে যান। বাড়িতে সিসি ক্যামেরা থাকার তথ্য জানতে পেরে তার মোবাইল থেকে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চায় পুলিশ।





