Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
ক্রিকেট

ফিফটিতে শুরুটা রাঙালেন তাওহীদ হৃদয়

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ফিফটিতে শুরুটা রাঙালেন তাওহীদ হৃদয়

দেশের বাইরে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাটিং করতে নেমেছেন। সেটাও আবার লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) মতো জনপ্রিয় আসরে। স্বাভাবিকভাবেই কিছুটা হলেও স্নায়ুচাপে ভোগার কথা।

কিন্তু তার ব্যাটিংয়ে এসবের ছিটে-ফোটাও ছিল না। এলপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই হাফ সেঞ্চুরি তুলে স্বপ্নের মতো শুরু করলেন তাওহীদ হৃদয়।

কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলেছে জাফানা কিংস। যেখানে সর্বোচ্চ ৩৯ বলে ৫৪ রান করেছেন হৃদয়। কলম্বোর হয়ে ৩০ রানে ১ উইকেট নিয়ে সেরা বোলার নাসিম শাহ।

হৃদয় যখন উইকেটে আসেন তখন দলের রান ২ উইকেটে ৪২। এরপর একপ্রান্ত আগলে রেখে খেলেছেন এই টপ অর্ডার ব্যাটার। কিন্তু অপর প্রান্তের ব্যাটারদের ছিল আসা-যাওয়ার মিছিল। শুরুতেই চারিথ আসালঙ্কার সঙ্গে ২৪ রানের জুটি গড়েন হৃদয়। এরপর প্রিমল পেরেরার সঙ্গে ৪১ আর দুনিথ ওয়ালালেগের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে দলকে ভালো সংগ্রহের পথে রাখেন এই বাংলাদেশি ব্যাটার।

শেষ পর্যন্ত ৩৯ বল খেলে ৫৪ রানে থেকেছেন হৃদয়। তার ইনিংসে ৪টি চার ও একটি ছক্কার মার ছিল। এই তরুণ ব্যাটারের বিদায়ের পর উইকেটে এসে ভালো ব্যাটিং করেছেন অভিজ্ঞ থিসারা পেরারা। তার ৭ বলে ১৪ রানের ক্যামিওতে ১৭৩ রান তোলে দল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।