Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

সিরিজ নির্ধারণী ম্যাচে ১০২ রানেই অলআউট টাইগাররা

admin • 02 May 2026, 05:45 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সিরিজ নির্ধারণী ম্যাচে ১০২ রানেই অলআউট টাইগাররা

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টাইগারদের ব্যাটিং বিপর্যয়। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৫ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। ১৪.২ ওভারে ১০২ রানেই অলআউট হয় টাইগাররা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন তাওহিদ হৃদয়।

 

এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে ১-০তে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আজকের ম্যাচে বাংলাদেশ জিতলে সিরিজ জয়ের সুযোগ পাবে। আর নিউজিল্যান্ড জিতলে সিরিজে (১-১) ভাগ বসানোর সুযোগ পাবে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বৃষ্টির আগে-পরে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে এতটাই নিয়মিত উইকেট হারিয়েছে যে সর্বোচ্চ জুটিটা ত্রিশের ঘরও পার হতে পারেনি। চতুর্থ উইকেটে সর্বোচ্চ ২৮ রানের জুটি গড়েন লিটন-হৃদয়।

 

বৃষ্টিতে খেলার থামার সময় ৬.৪ বলে ৩ উইকেট হারিয়ে ৫০ রান করেছিল বাংলাদেশ। সেখান থেকে শেষ ৭ উইকেট হারিয়েছে মাত্র ৫২ রানে। এতটাই ব্যাটিং ধস হয়েছে বাংলাদেশের ইনিংসে মাত্র তিনজন ব্যাটার দুই অংকের ঘর স্পর্শ করতে পেরেছেন।

 

সর্বোচ্চ রান করা হৃদয়ের বাদে বাকি দুজন হচ্ছেন লিটন (২৬) ও সাইফ হাসান (১৬)। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জশ ক্লার্কসন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।