Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফায়ারফাইটার হিসেবে প্রথমবারের মত যুক্ত হলেন ১৫ নারী

admin • 07 Dec 2023, 10:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ফায়ারফাইটার হিসেবে প্রথমবারের মত যুক্ত হলেন ১৫ নারী

ফায়ার সার্ভিসের ইতিহাসে প্রথম নিয়োগ পেয়েছেন ১৫ নারী ফায়ার ফাইটার। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সার্ভিসে নিয়োগ পাওয়া প্রথম ব্যাচের ১৫ নারী ফায়ার ফাইটারের নিয়োগ এবং প্রশিক্ষণের এক অনুষ্ঠান আয়োজন হয়েছে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, এই প্রথম ফায়ার ফাইটার (মহিলা) হিসেবে ১৫ জনকে নিয়োগ করেছি। ২ হাজার ৭০০'র বেশি আবেদন পড়েছিল। সেখান থেকে বাছাই করে আমরা ১৫ জনকে নিয়োগ দিয়েছি।

 

এক নারী ফায়ার ফাইটার বলেন বাংলাদেশের প্রতিটি ডিপার্টমেন্টে মেয়েদের অগ্রাধিকার আছে। কিন্তু ফায়ার সার্ভিসে ছিল না। নারীদের অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রথমবারের মতো নারী ফায়ার ফাইটার হিসেবে যোগ দিতে পারায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা যে ১৫ জন যোগ দিলাম, সবাই খুবই গর্বিত।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বিজিবি-পুলিশ, সব সেক্টরেই নিয়োগ পেয়ে নারীরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এতদিন ফায়ার সার্ভিসে নারী অগ্নিসেনা ছিল না। সব যোগ্যতায় উত্তীর্ণ ১৫ নারীকে আমরা নিয়োগ দিয়েছি, যা ফায়ার সার্ভিসের ইতিহাসে প্রথম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।