Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফরিদুল হক খানকে ইসির শোকজ

admin • 11 Jan 2024, 08:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ফরিদুল হক খানকে ইসির শোকজ

জনসম্মুখে ভোট দেওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী ফরিদুল হক খানকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদুল হক ভোটগ্রহণের দিন সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ ওই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮৩ অনুচ্ছেদের বিধান অনুসারে শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখিত, অপরাধের দায়ে ফরিদুল হকের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।