Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ফরিদপুরে বিড়াল হারানোর শোকে গৃহবধূর কান্ড!

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ফরিদপুরে বিড়াল হারানোর শোকে গৃহবধূর কান্ড!

পোষা বিড়াল হারিয়ে যাওয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া। অতঃপর আত্মহত্যা করেছে মেঘলা আক্তার (১৯) নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার ভোরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের নাজিরপুর গ্রামের ঘটনা এটি।

 

নিহত গৃহবধূ শরীয়তপুরের জাজিরা উপজেলার মানিকনগর গ্রামের মিল্টন কাজীর মেয়ে মেঘলা আক্তার (১৯) ও ভাঙ্গা উপজেলার নাজিরপুর গ্রামের প্রাইভেটকার চালক সাহেবজাদার স্ত্রী। এ ঘটনায় ভাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

 

জানা গেছে, নাজিরপুর গ্রামের সৈয়দ শাহজাহান চিসতীর ছেলে সাহেবজাদার সঙ্গে ৪ মাস আগে মেঘলার বিয়ে হয়। মেঘলা একটি বিড়াল পুষতেন। বিড়ালটি হারিয়ে গেলে গতকাল বুধবার রাতে এ নিয়ে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয়। পরে রাতে খাবার খেয়ে সাহেবজাদার মামাতো বোন মিথিলাকে নিয়ে আলাদা ঘরে ঘুমাতে যান মেঘলা।

 

ফজরের পর মেঘলার শ্বশুর শাহজাহান তাকে ঝুলতে দেখে চিৎকার দেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে।

   

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদ্যুৎ সরকার বলেন, মোবাইলে স্বামীর সঙ্গে ঝগড়া করে মেঘলা ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরেও আমরা অপমৃত্যু মামলা নিয়ে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

   

এদিকে, নিহত মেঘলার বাবা মিল্টন কাজী বলেন, ‘আমার একমাত্র মেয়ে সে ইন্টারমিডিয়েট পাস করার পর বিয়ে দিয়েছি। ভালোই চলছিল ওদের সংসার। মেয়ের হায়াত এই পর্যন্তই ছিল আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছেন আমাদের কোনো অভিযোগ নাই। আমরা শুনেছি আমার মেয়ে আত্মহত্যা করেছেন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।