Tuesday, 27 October 2026
শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট
এক্সক্লসিভ

ফরিদপুরে নানা আয়োজনে মহাঅষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ফরিদপুরে নানা আয়োজনে মহাঅষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত

ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। মন্দিরে মন্দিরে ভিড় করছে ভক্তরা।

 

ফরিদপুর রামকৃষ্ণ আশ্রম মন্দিরের কুমারী পূজার পুরোহিত বলেন, ১৬টি উপকরণ দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস-এই পাঁচ উপকরণে দেওয়া হয় ‘কুমারী’ মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হবে পুষ্পমাল্য। কুমারী পূজা শেষে ভক্তরা মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেন।

 

এ বছর ফরিদপুর শহরের চর কমলাপুরের দীপক মজুমদার ও কৃষ্ণা ব্যানার্জির ১০ বছর বয়সি মেয়ে অস্মী মজুমদারকে অপরাজিতা দূর্গাকে রূপে বরণ করে নিয়েছে জেলার সনাতন ধর্মাবলম্বীরা। সে শহরের সানরাইজ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।

 

কুমারী পূজা দেখতে আশ্রমে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক ভক্তবৃন্দ সমবেত হয়ে আরাধনা করছেন। তারা দেবীরুপী মাতার কাছে বিশ্বের মানবকল্যাণের জন্য প্রার্থনা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।