নিজস্ব প্রতিবেদক ফরিদপুর:
ফরিদপুরের মধুখালী উপজেলায় ৯৯ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ এবং শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
( ৩১ জানুয়ারী) বুধবার সকালে উপজেলার মথুরাপুুর ক্লাস্টারের আয়োজনে মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ও ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৯ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে স্কুল ইউনিফর্ম (স্কুল ড্রেস ও কেডস) বিতরণ করা হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার কানিজ ফাতেমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম ।
এসময় আরও উপস্থিত ছিলেন,২৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ সভাপতি এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
মতবিনিময় সভায় শিশু শিক্ষার্থীদের ভবিষ্যত সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য নিয়মিত সন্তানকে স্কুলে প্রেরণ ও শ্রেণি পাঠে অংশগ্রহণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বাল্য বিবাহ, শিশু নির্যাতন, শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা ইত্যাদি বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সাথে উপজেলা শিক্ষা অফিসার মতবিনিময় করেন ।
এরপর ২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৯ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে স্কুল ইউনিফর্ম বিতরণ করেন অতিথিবৃন্দ।





