Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

ফরিদপুরে ডিসির রেকর্ডরুমে চুরির ঘটনায় আটক ৫

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ফরিদপুরে ডিসির রেকর্ডরুমে চুরির ঘটনায় আটক ৫

ফরিদপুর জেলা প্রশাসকের (ডিসি) রেকর্ডরুমের ১২টি ল্যাপটপ কম্পিউটার ও একটি মোবাইল ফোন চুরির ঘটনায় পাঁচ আসামিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (২০ ডিসেম্বর) রাতে তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

 

আটককৃত আসামিরা হলেন—সুলতান মুন্সি (২৬), সাহিদুল শেখ (২২), পারভেজ শেখ (২২), মো. লিয়ন শেখ (৩০) ও শামীম খান (৩০)।

 

ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান জানান, ১৭ ডিসেম্বর রাতে জেলা প্রশাসকের রেকর্ডরুমের (মহাফেজখানা) দরজার তালা ও কড়া ভেঙ্গে চোর প্রবেশ করে। সেখান থেকে ডেল কোম্পানির ১২টি ল্যাপটপ কম্পিউটার ও একটি স্যামসাং মোবাইল ফোন চুরি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। পরে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি চুরির মামলা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তার করা হয় ও চুরি হওয়া মালামাল জব্দ করা হয়।

 

মো. শাহজাহান আরও জানান, গতকাল বুধবার সন্ধ্যায় শহরের গৃহলক্ষ্মীপুর থেকে সুলতান মুন্সি ও পারভেজ শেখকে গ্রেপ্তার করা হয়। পারভেজের হেফাজত থেকে একটি চোরাই ল্যাপটপ কম্পিউটার উদ্ধার করা হয়। সুলতান মুন্সির স্বীকারোক্তি অনুযায়ী তার বাসা থেকে চারটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন, চোরাই কাজে ব্যবহৃত একটি সেলাই রেজ, একটি লোহার হাতুড়ি‌ ও একটি লোহার রড উদ্ধার করা হয়। তাদের তথ্য অনুযায়ী অপর আসামী সাহিদুল শেখকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে একটি ল্যাপটপ কম্পিউটার উদ্ধার করা হয়। এরপর আসামি লিয়নকে আলীপুর এলাকা থেকে গ্রেপ্তার ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। রাজবাড়ী গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে আসামি শামীমকে গ্রেপ্তার ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

 

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার করা আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।