Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাইয়ের মৃত্যু, বাবার আহাজারি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাইয়ের মৃত্যু, বাবার আহাজারি

ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- মো. তাইব তাহরিম ও মো. তাহমিদ। তারা ভুষণা লক্ষণ দিয়া গ্রামের মো. আকাশ শেখের সন্তান এবং তাদের বয়স সাড়ে চার বছর।

আজ বুধবার (০১ এপ্রিল) বেলা ১টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষণদিয়া গ্রামের রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে গেছে, দীর্ঘ বছর অপেক্ষার পর এই দুই সন্তানকে পেয়েছিল পরিবারটি। 

নিহতদের বাবা আকাশ শেখ জানান, প্রতিদিনের মতো তিনি ফরিদপুর শহরে একটি কসমেটিকসের দোকানে কাজ করতে যান। হঠাৎ করেই তিনি খবর পান, তার দুই সন্তান রেললাইনে কাটা পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, ট্রেন আসার প্রায় ২০ মিনিট আগে থেকেই সন্তানদের খোঁজাখুঁজি করা হচ্ছিল, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে খবর আসে, তারা ট্রেনের নিচে চাপা পড়েছে। 

এদিকে মধুখালী রেল জংশনের স্টেশন মাস্টার মো. কাউছার মাহমুদ দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা। তাই রেলওয়ে পুলিশের উপস্থিতির পর পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করা হবে। এ মর্মান্তিক ঘটনায় পরিবারটির পাশাপাশি পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।