Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বৃদ্ধ খুন

admin • 08 Dec 2023, 12:34 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বৃদ্ধ খুন

ময়মনসিংহের আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া নদীরপাড় এলাকায় আব্দুল হেলিম (৬০) নামে এক বৃদ্ধেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশে দিয়েছে। আটক যুবক মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে।

 

স্থানীয় ও পুলিশ জানায়, বৃদ্ধ আব্দুল হেলিম প্রতিদিনের মতো বাড়ির পাশেই একটি মসজিদে ফজরের নামাজ পড়তে যান। নামাজ শেষে স্থানীয় নরসুন্দা নদীর পাড়ে বীজতলায় যান।

 

এ সময় একটি কাঠের রোল নিয়ে আব্দুল হেলিমকে তেড়ে যান প্রতিবেশী সুলতান মিয়ার ছেলে বুলবুল মিয়া (৩৫)। এরপর হেলিমকে ধাওয়া করে সে।

 

এতে হোঁচট খেয়ে পড়ে যান হেলিম। এ সময় বুলবুল তাঁর হাতে থাকা রোল দিয়ে হেলিমের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে হেলিম জ্ঞান হারিয়ে ফেলেন। পরে লোকজন এসে দেখতে পান হেলিম মারা গেছেন।

এ খবর ছড়িয়ে পড়লে বুলবুলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে নান্দাইল থানার ওসি (তদন্ত) মো. উবায়দুর রহমান জানান, হত্যায় অভিযুক্ত যুবক ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি তার অসুস্থ্যতা দেখা দিলে পরিবারের লোকজন ঘরে আটকে রাখে। আজ ভোরে পরিবারের অজান্তে ঘর থেকে বের হয়েই এ ঘটনা ঘটায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।