Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

ফখরুলের পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ফখরুলের পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ শনিবার (২৬ আগস্ট) চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস রয়েছেন। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সকাল পৌনে ৯টার দিকে বিমানের একটি ফ্লাইটে (বিজি-৫৮৪) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা আব্বাস। তবে তিনি সিঙ্গাপুরের কোন হাসপাতালে চিকিৎসা নেবেন এবং কবে দেশে ফিরবেন সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।

 

এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। স্ত্রী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারুহ এ সফরে তার সঙ্গে রয়েছেন।

 

বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেন। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। এবার তার ফলোআপ করানোর কথা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।