Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
সারা দেশ

প্রেমের সর্ম্পকের জেরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৯

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
প্রেমের সর্ম্পকের জেরে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৯

প্রেমের সম্পর্কের জেরে মাদারীপুর শহরের ইটেরপুল ও থানতলি এলাকার দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ৯ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে শহরের থানতলি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের ইটেরপুর এলাকার রাজন সরদারের ছেলে সিমান্তর সঙ্গে থানতলি এলাকার হাবিবা নামে তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো। এর জের ধরে দুই পরিবার মামলায় জড়িয়ে পড়ে। সেই ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার রাতে সিমান্তর আত্মীয় উজ্জ্বল মুন্সিকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ জাহাঙ্গীর সরদার গ্রুপের লোকজন।

 

পরবর্তীতে আহত উজ্জ্বল মুন্সিকে উদ্ধার করতে গেলে দুই পক্ষের দাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটনা ঘটে। এ সময় উজ্জ্বল মুন্সি ছাড়াও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন।

 

আহতরা হলেন সাইদ মুন্সি, নিয়ামত, নজরুল, বাবু, আশিক,রানা, হৃদয়, হাদি,অমিত, ইব্রাহিম প্রমুখ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এসময় দুই পক্ষের প্রায় ২ ঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

মাদারীপুর সদর থানার ওসি সালাহ উদ্দিন বলেন, ঘটনার পর পরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।