Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা

admin • 15 Dec 2024, 09:37 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩ তম আবর্তনের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী তাকিয়া তাসনিম বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি আবাসিক হলে আত্মহত্যা করেছেন। 

 

 ১৫ ডিসেম্বর ( রবিবার ) ভোর পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ৭ম তলায় ৭০০৫ নম্বর কক্ষে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা যায়।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, প্রেমিকের সাথে মনোমালিন্যের জেরে তাকে ভিডিও কলে রেখেই তিনি এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন। তৎক্ষণাৎ, তাকিয়ার প্রেমিক (সাব্বির) মেয়েটির বান্ধবীদের ফোন করে দ্রুত রুমে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করতে বলেন। তবে তারা সময়মতো দরজা ভাঙতে ব্যর্থ হন। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ততক্ষণে তাকিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে যায় বলে জানান তাকিয়ার বান্ধবীরা।

 

তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের কর্মরত চিকিৎসককে ঐ আবাসিক হলে নিয়ে আসেন। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে উক্ত শিক্ষার্থীকে মৃত বলে ঘোষণা করেন। 

 

উল্লেখ্য, তাকিয়া উক্ত আবাসিক হলের শিক্ষার্থী হলেও হলে তিনি নিয়মিত হলে থাকতেন না। তিনি সাভারে তার মামার বাসায় থাকতেন। গতকালকেই তিনি হলে এসেছেন বলে জানিয়েছেন পাশের কক্ষের শিক্ষার্থীরা। 

 

উক্ত রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যগণ এবং উক্ত ছাত্রীর মামা হলে উপস্থিত হয়ে নিকটস্থ আশুলিয়া থানায় পুলিশকে খবর দিয়েছেন।

 

 সোহাগ / মিরর 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।