Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

‘প্রার্থীতা বাতিল নতুন কিছু না, হিরো আলম ভোটের মাঠে আছে-থাকবে’

admin • 03 Dec 2023, 02:53 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
‘প্রার্থীতা বাতিল নতুন কিছু না, হিরো আলম ভোটের মাঠে আছে-থাকবে’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে আলোচিত ইউটউিবার আশরাফুল হোসনে ওরফে হিরো আলমরে মনোনয়ন বাতিল করা হয়েছে।

 

রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক তথ্য না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।

 

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম জানান, আশরাফুল হোসেন আলম দলীয় প্রার্থী হয়েও দলের নাম উল্লেখ করেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ শতাংশ ভোটার তালিকাও জমা দেয়নি। দলীয় ফরমের মূল কপি জমা না দিয়ে ফটোকপি জমা দিয়েছেন।

   

এছাড়া হলফনামায় তিনি তার স্বাক্ষর দেননি এবং সম্পদ বিবরণী ফরম জমা দেননি। এসব কারণে আশরাফুল হোসেন আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি চাইলে এই রায়ের বিপক্ষে আপিল করতে পারেন।

 

মনোনয়ন বাতিল হওয়ার পর হিরো আলম বলেন, উকিল ভুল করেছে। তবে উকিল ভুল করা মানে আমি ভুল করেছি। হিরো আলমের প্রার্থীতা বাতিল নতুন কিছু না। হলফনামায় স্বাক্ষর করিনি। তারা চাইলেই এখানে আমার স্বাক্ষর নিতে পারতো। বাতিল করেছে করুক।

 

ইনশাআল্লাহ হিরো আলম ভোটের মাঠে থাকবে। আমি আবারও আমার প্রার্থীতা ফিরেয়ে আনার চেষ্টা করবো। আমি নির্বাচন কমিশনে আপিল করবো। ওখানে না হলেও হাইকোর্টে যেয়ে প্রার্থিতা ফিরিয়ে আনবো। হিরো আলম ভোটে আছে, ভোটের মাঠে থাকবে।

 

এর আগে গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলম। পরে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।