Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী

admin • 17 Jan 2024, 09:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী

রাজবাড়ীতে ৩ সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে (২৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

মামলায় রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ধুলদী লক্ষীপুর গ্রামের শহীদ মুন্সীর ছেলে জুবায়ের মুন্সীকে (২৭) আসামি করা হয়েছে।

 

বুধবার (১৭ জানুয়ারি) মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ধর্ষণের শিকার ওই নারী জানিয়েছেন, তার স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকেন। তিনি তার নিজ বাড়িতে ৩ ছেলে-মেয়ে নিয়ে বসবাস করেন।

 

এরই মাঝে আসামি জুবায়ের মুন্সী তাকে প্রেমসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। তবে তিনি তাতে সাড়া না দিলে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করবে বলে হুমকি দেয়। এরই অংশ হিসেবে গত ১৪ জানুয়ারি রাত ৮টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে তিনি ঘরের বাইরে যান।

 

সে সময় কৌশলে জুবায়ের তার বসতঘরে প্রবেশ করে আত্মগোপন করে। তিনি ঘরে প্রবেশ করতেই জুবায়ের জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ওই সময় তিনি চিৎকার করেন। এতে জুবায়ের পরিস্থিতি বেগতিক দেখে সে দ্রুত পালিয়ে যায়।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানান, আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।