Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা

admin • 13 May 2023, 08:52 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা বা বন্ধ রাখার ব্যাপারে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

 

শনিবার (১৩ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে পরামর্শ দিয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ বিষয়ে উপকূলীয় অঞ্চলের জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।