Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

প্রবীণ ডে-কেয়ার সেন্টার খুলতে সমাজকল্যাণমন্ত্রীর নির্দেশনা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
প্রবীণ ডে-কেয়ার সেন্টার খুলতে সমাজকল্যাণমন্ত্রীর নির্দেশনা

দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে পাইলট ভিত্তিতে প্রবীণ ডে-কেয়ার সেন্টার খুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।

 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

 

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ আমাদের প্রবীণ জনগোষ্ঠী। সম্মানের সঙ্গে তাদের যথাযথ যত্ন নেওয়ার দায়িত্ব আপনার আমার সবার। সবাইকে লক্ষ্য রাখতে হবে প্রবীণরা যেন পরিবারের বোঝা না হয়।

 

তিনি আরও বলেন, বিভিন্ন শ্রেণি-পেশাসহ অর্থনৈতিক, শারীরিক, মানসিক, সামাজিক, পারিবারিক ও ভৌগোলিক কারণে মানুষ সমাজে প্রান্তিক হিসেবে চিহ্নিত হন। তাদের সংখ্যাটাও অনেক। উন্নয়নের মূলধারায় এ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে। তাদের জীবনমান উন্নয়নে চলমান কর্মসূচির পাশাপাশি অনেক নতুন পদক্ষেপ নেবে সরকার।

 

ডা. দীপু মনি বলেন, স্মার্ট বাংলাদেশের অন্যতম স্তম্ভ ‘স্মার্ট নাগরিক’ গড়তে পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠীকে মূল ধারায় সম্পৃক্ত করতে সরকারের পাশাপাশি সবাইকে কাজ করতে হবে।‌ ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার’ তার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

 

এ সময় বেদে, চা শ্রমিক ও তৃতীয় লিঙ্গসহ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মকর্তাদের নির্দেশনা দেন সমাজকল্যাণ মন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।