Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ নন্দীপাড়ার বাসা থেকে মো. আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছ পুলিশ।

 

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

 

আব্দুর রহিম শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মধুপুরা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি খিলগাঁওয়ের দক্ষিণ নন্দীপাড়ার ১০ নম্বর বাড়ির টিনশেডের বাসায় ভাড়া থাকতেন। তিনি সিএনজিচালক বলে জানিয়েছেন তার স্বজনরা।

 

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শিহাব বাহাদুর।

 

তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলের বাসা থেকে গলায় গামছা প্যাঁচানো ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এসআই শিহাব বাহাদুর আরও বলেন, পরিবারের সদস্যদের জিজ্ঞেস করে জানা যায়, আব্দুর রহিমের স্ত্রী জাকিয়া বেগম জর্ডান প্রবাসী। ১০-১৫ দিন আগে তিনি দেশে ফিরে আসেন। পারিবারিক কলহের জেরে তার স্ত্রী মিরপুরে বড় বোনের বাসায় চলে যায়। পরে সন্ধ্যার দিকে রহিম স্ত্রীকে ভিডিও কল দেয়।

 

স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে। পরে স্ত্রী বিষয়টি সবাইকে জানালে পুলিশকে খবর দেয়া হলে আমরা এসে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।