Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল ইউকেএম

admin • 13 Aug 2025, 10:14 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল ইউকেএম

শান্তিতে নোবেল বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।

 

বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরের ইউকেএম অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে এই ডিগ্রি গ্রহণ করেন তিনি। সামাজিক ব্যবসা প্রসারে তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মানসূচক ডিগ্রি গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেন প্রফেসর ইউনূস।

 

এর আগে সকালে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে লালগালিচা সংবর্ধনা জানান। অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, শিক্ষক-শিক্ষার্থীসহ বাংলাদেশ থেকে আগত তার সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।

 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অধ্যাপক ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার (১১ আগস্ট) কুয়ালালামপুরে পৌঁছান। মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। পরে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।