Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

প্রধানমন্ত্রীর দেওয়া স্বর্ণপদক প্রত্যাখ্যান করলেন আইনজীবী নূরুল হুদা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর দেওয়া স্বর্ণপদক প্রত্যাখ্যান করলেন আইনজীবী নূরুল হুদা

অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন কর্তৃক প্রাপ্ত স্বর্ণপদক ও স্বর্ণপদকের মূল সনদপত্র প্রত্যাখ্যান করে কুরিয়ার যোগে ফেরত পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নূরুল হুদা।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. আব্দুস সালাম এ স্বর্ণপদক ও সনদপত্র হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, আমরা আজ (সোমবার) দুপুরে নূরুল হুদার স্বর্ণপদক ও সনদপত্র হাতে পেয়েছি। এখন বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর এটি জমা দেয়া আমার কাজ। কিছুক্ষণের মধ্যেই এ পার্সেলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দিবেন বলে জানান তিনি।

এর আগে, রোববার (১৪ জানুয়ারি) বিকেলে এসএ পরিবহন কুরিয়ারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদক ও সনদপত্র প্রেরণ করেন নূরুল হুদা।

নূরুল হুদা বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি তদন্ত করেছিল, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ প্রমাণিত হয়। আমার প্রত্যাশা ছিল সরকার দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, দীর্ঘদিনেও তদন্তে প্রমাণিত দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ না দেখে দুর্নীতির প্রতিবাদে আমি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দুটি স্বর্ণপদক ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। সেই ঘোষণা অনুযায়ী গতকাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্বর্ণপদক ফেরত পাঠিয়েছি।

নূরুল হুদা লালমনিরহাট জেলার মৃত আহর উদ্দীনের ছেলে। তিনি জিপিএ-৫ পেয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১০-১১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ভর্তি হন। এলএলবিতে (সম্মান) সিজিপিএ-৩.৬৫৪ এবং এলএলএমে ৩.৬০৭ অর্জন করেন।

 

এলএলবি পরীক্ষার ফলাফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে প্রথম স্থান অর্জন করায় ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক এবং ২০১৮ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পান।

 

ভালো ফল অর্জন করেও নিজে শিক্ষক নিয়োগে আবেদন করে দুর্নীতি-স্বজনপ্রীতির কাছে হার মেনেছেন। এজন্য প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকও ফেরত দিয়েছেন তিনি। বর্তমানে নূরুল হুদা সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।