Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রধানমন্ত্রীর ছবি থাকা মেয়র প্রার্থীর ফেস্টুনে আগুন,প্রতিবাদে মানববন্ধন

admin • 03 Mar 2026, 10:21 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর ছবি থাকা মেয়র প্রার্থীর ফেস্টুনে আগুন,প্রতিবাদে মানববন্ধন

জামালপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের ফেস্টুনে আগুন দেওয়া ও এক সমর্থকের দোকান ভাঙচুরের অভিযোগে শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৩টায় শহরের দয়াময়ী চত্বরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

 

বক্তব্য দেন ইকরাম হোসেন মানিক, হাবিবুর রহমান রতন, আমজাদ হোসেন সুজন, ইকরাম কাউসার ও পপেল মাহমুদ। বক্তারা অভিযোগ করেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের দেউরপাড় চন্দ্রা সাতরাস্তা মোড়ে সোহেল রানা খানের মেয়র প্রার্থিতার ফেস্টুন টানানো হয়। 

 

ফেস্টুনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান–এর ছবি ছিল বলে দাবি করা হয়। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি বিজু আহম্মেদ ও সাধারণ সম্পাদক মো. হান্নানের নেতৃত্বে ১০ থেকে ১২ জন এসে ফেস্টুন ছিঁড়ে আগুন দেন।

 

অভিযোগে আরও বলা হয়, এ সময় সোহেল নামের এক দোকানদারকে মারধর করে তার দোকান ভাঙচুর করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী সোহেল জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন।

 

অভিযোগের বিষয়ে সম্ভাব্য প্রার্থী শাহ মাসুদের সমর্থক ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপি (দক্ষিণ) সভাপতি আব্দুল হান্নান বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। এমন কোনো ঘটনা ঘটেনি। সোহেল রানা খান দাবি করেন, তার সমর্থকদের লক্ষ্য করে হামলা চালিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে রাতে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।