Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
সারা দেশ

প্রধানমন্ত্রীর উপহার পেল ঝালকাঠির ৫শ’ পরিবার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর উপহার পেল ঝালকাঠির ৫শ’ পরিবার

ঝালকাঠিতে অসচ্ছল, গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তার ছেলে ইঞ্জিনিয়ার রাফায়াত সাইফুল্লাহ জয় উপস্থিত ছিলেন। '

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলার ৫শ’ অসচ্ছল, গরিব, অসহায়দের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। উপহারের প্রতি প্যাকেটে রয়েছে চাল, তেল ও আলু। এসব খাদ্য সামগ্রীতে মুখে হাসি ফুটেছে নিম্নআয়ের অসহায় মানুষের মাঝে।'

জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, দেশের বিরাজমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যক্তিগত তহবিল থেকে ৫শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আগামীতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।