Friday, 6 November 2026
শিরোনাম
দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো
জেলার খবর

প্রতীক পেয়ে যা বললেন সাকিব

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
প্রতীক পেয়ে যা বললেন সাকিব

বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা অলরাউন্ডার সাকিব আল হাসানের এবার পালা রাজনীতির মাঠে রাজত্ব করার। দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন এই টাইগার অধিনায়ক।

 

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রিটার্নিং অফিসার ও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।এ সময়ে নৌকা প্রতীক পেয়ে মাগুরা বাসীকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন সাকিব।

 

সাকিব বলেন, ‘আমার জন্য সবই নতুন, সবই চ্যালেঞ্জিং। জেলা আওয়ামী লীগেরও পূর্ণ সহায়তা পাচ্ছি। আমার কাজ অনেক সহজ করে দিচ্ছে। আশা করব, এ ধরনের সহযোগিতা আওয়ামী লীগের কাছ থেকে পেয়ে যাব, আমার কাজ সহজ হবে।’

 

তিনি আরও বলেন, ‘এই আসনের ভোটাররাই ঠিক করবেন, পরের ৫ বছর কে তাদের হয়ে কাজ করবে। তাদের প্রতিনিধি তাদেরই বেছে নিতে হবে। সবাই যেন কেন্দ্রে এসে ভোট দেয়।

 

যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে। আমি আশা করবো, আমাকেই ভোট দেবে, আর যদি না দেয় তাতেও আপত্তি নেই। আমি চাই সবাই ভোটাধিকার প্রয়োগ করুক। এটা তাদের গণতান্ত্রিক অধিকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।