Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

প্যান্ডেল প্রস্তুত, বিয়ের পিঁড়িতে বসা হলো না দুই ভায়ের

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
প্যান্ডেল প্রস্তুত, বিয়ের পিঁড়িতে বসা হলো না দুই ভায়ের

দুই ভাইয়ের বিয়ের জন্য বাড়িতে বিয়ের গেট, প্যান্ডেল ও আলোকসজ্জাও করা হয়েছে। বৃহস্পতিবার মেজভাই শামীম আর শুক্রবার ছোটভাই সুমনের বিয়ে। পরে দুজনের বৌভাত শনিবার একসঙ্গে হওয়ার কথা ছিল। দুই ভায়ের বিয়ে উপলক্ষ্যে ময়মনসিংহ থেকে ফিরছিলেন বড়ভাই মমিন।

মধ্যরাতে ছোটভাই সুমন তাকে দৌলতদিয়াঘাট থেকে আনতে যায় মোটরসাইকেলে। কিন্তু ফেরার পথে বুধবার রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় ইটভাটার মাটি টানা ট্রাকের চাপায় বড়ভাই মনিরুল ইসলাম মমিন আর ছোটভাই সাইফুল ইসলাম সুমন নিহত হন।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দুজনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামে।

নিহতের ফুফাতো ভাই বিল্লাল শেখ বলেন, দুই ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে বাড়িতে আত্মীয়স্বজনের ভিড় রয়েছে। বিয়ের সব আয়োজন শেষ হয়েছে। বৃহস্পতিবার মমিনের বিয়ে আর শুক্রবার সুমনের। শনিবার বৌভাত হবে। কিন্তু ঘাতক ট্রাক সব শেষ করে দিয়েছে। বিয়েবাড়ি শোকের বাড়িতে পরিণত হয়েছে।

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত ওই দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ও সংশ্লিষ্ট ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।