Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
সারা দেশ

পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়ার অভিযোগে সংযোগ বিছিন্ন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়ার অভিযোগে সংযোগ বিছিন্ন

দীর্ঘ ১৫ বছরের বিদ্যুৎ বিল বকেয়ার অভিযোগ এনে কুমারখালী পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

গত বৃহস্পতিবার (৩০মে) বকেয়া সংযোগ বিচ্ছিন্ন অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও পৌর সংশ্লিষ্টদের সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাতের বৈঠকের পর সমঝোতার মাধ্যমে বিচ্ছিন্নের ১ ঘন্টার মধ্যেই পুনঃ সংযোগ প্রদান করা হয়।

ওজোপাডিকোর তথ্য মতে, ২০০৭ থেকে ২০২২সালের জানুয়ারি পর্যন্ত প্রায় ১ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ১২৩ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে পৌরসভার নিয়ন্ত্রণাধীন ৬টি মিটারে। এ বিষয়ে একাধিকবার পৌরসভা কর্তৃপক্ষকে নোটিশ প্রদান করলেও সাড়া না পেয়ে বৃহস্পতিবার মিটারগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নাম প্রকাশ না করার স্বার্থে কয়েকজন কাউন্সিলরের সাথে কথা বললে তারা জানান, আগে প্রতি মাসে দুই থেকে আড়াই লাখ টাকার বিদ্যুৎ বিল আসতো। ২০২২ সালে মিটার প্রিপেইড করার পর ১ লাখ ৫০ টাকা বিল আসছে। অতীতে বিদ্যুতের কর্মকর্তারা মনগড়া এমন বিল করছেন। ঘটনাটি বুঝতে পেরে পরের বছর জুন মাসে কুষ্টিয়া সিভিল কোর্টে মামলা করে পৌর কর্তৃপক্ষ। মামলাটি কোর্টে চলমান। এরপরও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী গোলাম মোস্তফার বলেন বারবার নোটিশ দেয়ার পর ও পৌর কর্তৃপক্ষ বিল পরিশোধ করেনি। এ কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। পৌর কর্তৃপক্ষ বিল পরিশোধের আশ্বাস দিলে ফের সংযোগ দেয়া হয়।

পৌরসভার মেয়র শামসুজ্জামান অরুণ বলেন, বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল।সেটি মিটে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।