Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত কাল,সর্বনিম্ন বেতন কত?

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত কাল,সর্বনিম্ন বেতন কত?

মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীরা। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আগামীকাল মঙ্গলবার মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এ সভায় চূড়ান্ত হতে পারে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন।

 

আজ সোমবার এক গোল টেবিল বৈঠকে জানিয়েছেন মালিক পক্ষের প্রতিনিধি।

 

এর আগে গত ২২ অক্টোবরের বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা এবং মালিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি প্রস্তাব করেন ১০ হাজার ৪০০ টাকা।

 

বৈঠকে উভয় পক্ষের মাঝামাঝি একটি মজুরি নির্ধারণ হতে যাচ্ছে। সে ক্ষেত্রে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার টাকার বেশি হওয়ার আভাস পাওয়া গেছে। তবে শ্রমিকরা চায় ১৫ হাজার টাকার মধ্যে।

 

মালিকপক্ষের প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমান বলেন, মঙ্গলবার চুড়ান্ত মজুরি ঘোষণা হবে। শিল্প সুরক্ষা করে শ্রমিকদের জন্য সম্মানজনক হবে এই মজুরি।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকবান্ধব বলে ১৯৯৪ সালে যে মজুরি ছিল ৯৩০ টাকা ২০১৮ সালে তিনি ৮ হাজার টাকায় নিয়ে গেছেন।

 

বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, মজুরি বোর্ডের ষষ্ঠ বৈঠকে সব পক্ষ আলাপ-আলোচনা করে ন্যূনতম যে মজুরি ঘোষণা দেওয়া হবে আমরা সেটি মেনে নেব।

 

তবে শ্রমিক পক্ষও যেন সেটি মেনে নেয়-এ প্রত্যাশা থাকবে আমাদের। যদিও মঙ্গলবার মালিক পক্ষ বাড়িয়ে নতুন করে প্রস্তাব দেবে এবং সেটি ভালো মজুরি প্রস্তাবই দেওয়া হবে।

এদিকে শ্রমিক নেতারা বলছেন, এই উচ্চমূল্যের বাজারে শ্রমিক যাতে পরিবার-পরিজন নিয়ে বাঁচার মতো মজুরি পায় সে দিকটি বিবেচনায় রেখেই যেন চূড়ান্ত মজুরি ঘোষণা দেওয়া হয়।

 

শ্রমিক নেতা তৌহিদুর রহমান বলেন, মালিক এবং শ্রমিক পক্ষ যে প্রস্তাব দিয়েছে তার মাঝামাঝি একটা মজুরি চূড়ান্ত করলেই আমরা মনে হয় উভয় পক্ষর জন্যই সেটি গ্রহণযোগ্য হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।