Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরে যুবকের কবজি বিচ্ছিন্ন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরে যুবকের কবজি বিচ্ছিন্ন

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে বিপ্লব মৃধা (৩৮) নামে এক যুবকের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। আজ শনিবার দুপুরে শহরের চরমুগরিয়া ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে বিপ্লব মৃধাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বিপ্লব শহরের চরখাগদী এলাকার বজলু মৃধার ছেলে।

মাদারীপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে শহরের চরখাগদী গ্রামের বিপ্লব মৃধার লোকজনের সঙ্গে একই এলাকার খবির খানের ছেলে আকাশ খানের দ্বন্দ্ব চলছিল। এর জেরে কয়েক মাস আগে আকাশ খানকে কুপিয়ে গুরুতর আহত করে বিপ্লব মৃধার লোকজন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের চরমগুরিয়া ডিগ্রি কলেজের সামনে বিপ্লব মৃধাকে একা পেয়ে আকাশ খানের লোকজন কুপিয়ে ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে নেয়। পরে স্থানীয়রা বিপ্লবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

বিপ্লব মৃধার স্ত্রী লাবণ্য বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা অন্যায়ভাবে কুপিয়ে হাত নিয়ে গেল আমি তাদের বিচার চাই। আমার স্বামী এখন পঙ্গু হয়ে গেল। আমার স্বামীর হাত ফেরত চাই।’

জেলা সদর হাসপাতালের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাসপাতালে আনার পর বিপ্লব মৃধার কবজি ছিল না। সেজন্য আমরা হাতের কবজি ছাড়াই প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়েছি।’

মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘এই ঘটনার পরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। বিচ্ছিন্ন হওয়া কবজিটি এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে আমরা দ্রুত হাতের কবজিটি উদ্ধারের চেষ্টা করছি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।