Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

পুলিশ দেখে ৬কেজি গাঁজা ফেলে পালাল মাদক কারবারিরা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পুলিশ দেখে ৬কেজি গাঁজা ফেলে পালাল মাদক কারবারিরা

জামালপুরের মেলান্দহ উপজেলায় পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তাভর্তি গাঁজা ফেলে পালিয়েছে মাদক কারবারিরা। পরে ঘটনাস্থল থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান।  এর আগে বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ২টা দিকে উপজেলার দুরমুট বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এ গাঁজা উদ্ধার করে। 

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুরমুট উত্তরপাড়া এলাকায় একটি বসতঘরে কয়েকজন মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয় করছে। এমন খবরে থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় রাত আনুমানিক আড়াই-টা দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।

 

পরে ঘটনাস্থল তল্লাশি করে ওই বস্তার ভেতর থেকে তিনটি পুটলায় রাখা মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পলাতক আসামি হিসেবে দুরমুট উত্তরপাড়া এলাকার মো. হৃদয় (২৫), মো. জীবন (২১) ও মো. ময়না (২৫)-এর নাম উল্লেখ করা হয়েছে।

 

এছাড়া অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে। মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আরও জানায়, পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্থানীয় তরুণদের কাছে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।