Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

admin • 22 Feb 2026, 07:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে প্রায় ১৮ মাস পর নিজের আগের কর্মস্থলে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার সকালেই তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে তার দীর্ঘদিনের সহকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান তাকে।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ইউনূস সেন্টারে পৌঁছে তিনি গ্রামীণ সংগঠনগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। দায়িত্ব পালনের বিরতির পর বিভিন্ন কার্যক্রম পুনরায় শুরু এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেখানে আলোচনা হয় বলে জানা গেছে।

২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ড. ইউনূস চলতি মাসের শেষদিকে রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনেও ফিরবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় দেড় বছর দেশ শাসনের পরে ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন অধ্যাপক ইউনূস।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ পূর্ণ মন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী দিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। এরপর দায়িত্ব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর বিদায়ী নেন অধ্যাপক ইউনূস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।