Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
এক্সক্লসিভ জাতীয়

পুনঃতফসিল হচ্ছে না:ইসি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
পুনঃতফসিল হচ্ছে না:ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনঃতফসিল হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, মনোনয়নপত্র জমার সময় আর বাড়ানো হচ্ছে না।

 

বৃহস্পতিবার বিকাল ৪টায় সময় শেষ হয়েছে। নির্বাচন কমিশন মনে করে, এ সময়সীমা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। মনোনয়নপত্র জমাদান শেষে এদিন বিকাল ৫টায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

নির্বাচন কমিশনের ঘোষিত সিডিউল অনুযায়ী, বৃহস্পতিবার বিকাল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। এর আগে বিকাল ৩টায় সিইসি কাজী হাবিবুল আউয়াল অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন। বিকালে জনপ্রশাসন সচিব, সকালে জননিরাপত্তা বিভাগ সচিব, আইজিপির সঙ্গে ইসির বৈঠক হয়।

 

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

১৫ নভেম্বর ঘোষিত তফশিল অনুযায়ী- মনোনয়নপত্র জমার শেষ সময় ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

 

বিএনপিসহ এক ডজন দল ছাড়াই ভোট হচ্ছে এবার। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৩০টির মতো দল নির্বাচনে অংশ নিচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।