Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

পুকুর পাড় থেকে যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পুকুর পাড় থেকে যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার

রাজশাহীর তানোরে পুকুরপাড় থেকে সুদেব (২৬) নামে এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সুদেব তানোর পৌর অঞ্চলের কালিগঞ্জ মাসিন্দা এলাকার বাসুদেবের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বিবস্ত্র অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন তারা। এরপর তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ওই যুবক মৃত বলে নিশ্চিত হয় তারা। এরপর লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

নিহত সুদেবের স্ত্রী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলেন তার স্বামী। তবে রাতে আর বাড়ি ফেরেননি।

সুদেবের বাবা বাসুদেব বলেন, আমার ছেলের কারও সঙ্গে কোনো ঝামেলা হয়নি, তার কোনো শত্রুও নেই।

তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা সম্ভব হচ্ছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।