Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পুকুরের পাড় ভেঙে পানিতে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

admin • 14 Jun 2024, 07:28 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পুকুরের পাড় ভেঙে পানিতে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পুকুরের পাড় ভেঙে পানিতে ডুবে নাসির ও জাহিদ নামের দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের জনৈক কাইয়ুমের পুকুরের পানিতে ডুবে মারা যায় তারা।

জানা গেছে, নিহত নাসির (১০) উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের মো. কাইয়ুমের ছেলে ও নিহত জাহিদ (১০) কাওরাইদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে। তারা দু’জনই কাওরাইদ স্টেশন মহল্লার দারুল উলুম মাদরাসায় হেফজ বিভাগে পড়ত।

নিহতের নাসির চাচা জানান, নাসির ও জাহিদ এই মাদরাসায় হেফজ বিভাগে পড়ত। গেল বৃহস্পতিবার মাদরাসায় ঈদের ছুটি দেয়া হলে দুজনই বাড়িতে চলে আসে। শুক্রবার সকালে নাসিরের বাড়িতে বেড়াতে আসে জাহিদ। নাসিরের বাড়ির পাশে নতুন কাটা পুকুরের পাড়ে বসে খেলা করছিল। এসময় পাড় ভেঙে দু’জনই পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় নাসিরের কোনো খোঁজ না পেয়ে তাকে খোঁজাখুঁজি করে তার মা। পরে বাড়ির পাশের পুকুরে তাদের জুতা ভাসতে দেখে মা পানিতে ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সামাদ জানান, নিহত দুই মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।