Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

পিঠাপুলি উৎসেব উচ্ছ্বসিত পথশিশুরা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পিঠাপুলি উৎসেব উচ্ছ্বসিত পথশিশুরা

গাইবান্ধা শহরের সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের নিয়ে আয়োজন করা হয় পিঠা উৎসব। আর এ অনুষ্ঠানে হরেক রকম পিঠার স্বাদ পেয়ে উচ্ছ্বসিত শতাধিক শিশু।

 

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা পৌরপার্কে ব্যতিক্রম আয়োজনটি করে ইয়ুথ অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় শীতের পিঠাপুলিতে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সবাই।

 

জমকালো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ, উপ-পরিচালক আশফিকা জাহান, সাধারণ সম্পাদক এসএম মামুন মিয়া, উপদেষ্টা জান্নাতুল উর্মি, উপদেষ্টা মাহাবুব হাসান রয়েল, রেজোয়ান সরকার, নাজিফা নিয়ন, মাহিদ সরকার, রুশী, রেজোয়ান আহম্মেদ রিজু, ওসমান, কারিমুন আক্তার, তৌহিদ সরকার, ইফতি, আসফিকুর রহমান আসিফ প্রমুখ।

 

গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ বলেন, শীতে এলে প্রতিটি বাড়িতে তৈরী হয় হরেক রকম পিঠা। কিন্তু ছিন্নমূলের অনেকের সেটি খাওয়ার সামর্থ থাকে না। এদিকটা বিবেচনা করে সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের নিয়ে আমাদের এ সামান্য আয়োজন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।