Saturday, 24 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

পিকনিক বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
পিকনিক বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারের চকরিয়ায় পিকনিকের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে চকরিয়ার উত্তর হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মাহবুবুল হক।

 

নিহতরা হলেন— রিদুয়ান, আবু বক্কর, মহিউদ্দিন ও জয়নাল আবেদীন। নিহতদের সকলে পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।

 

চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মাহবুবুল হক জানান, কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে যাওয়া একটি পিকনিকের বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে অবস্থান করা চারজন নিহত হয়েছেন এবং পিকনিক বাসের অন্তত ৬ জন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

 

চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ আরও জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।