Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পিআর নিয়ে মামা বাড়ির আবদার করছে কয়েকটি দল: রিজভী

admin • 28 Aug 2025, 12:31 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পিআর নিয়ে মামা বাড়ির আবদার করছে কয়েকটি দল: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পিআর নিয়ে কয়েকটি রাজনৈতিক দল মামা বাড়ির আবদার করছে। অথচ সাধারণ মানুষের এসব বিষয়ে কোনো আগ্রহ নেই। জনগণ এখন শুধু অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে।

 

বুধবার (২৭ আগস্ট) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, রমজানের আগেই জাতীয় নির্বাচন দিতে হবে। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার বিকল্প নেই। দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে। তিনি বলেন, জুলাই আন্দোলনে বিএনপির সাড়ে ৪০০ এর বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন। অথচ দু-একটি দল আন্দোলনের সব কৃতিত্ব নিজেদের বলে প্রচার করছে। জনগণ জানে প্রকৃত আন্দোলনকারীরা কারা।’

 

তিনি আরও বলেন, শেখ হাসিনা কখনো নির্বাচন দিতে চাননি। এখন কেউ যদি শর্ত দিয়ে বলে নির্বাচনের প্রয়োজন নেই, তবে সেটা গণতন্ত্র প্রতিষ্ঠা নয়; বরং উগ্রপন্থাকে উৎসাহিত করা।’

 

সরকারপ্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, বিদেশে বসে শেখ হাসিনা লুট করা অর্থ দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার ষড়যন্ত্র করছেন। তার নির্দেশেই দেশে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে।’

 

ভারতের ভূমিকায় সমালোচনা করে বাংলাভাষী মুসলমানদের জোর করে ‘পুশ ইন’ করা এবং শেখ হাসিনাকে ‘জামাই আদরে’ রাখাকে দিল্লির দ্বিচারিতা বলে আখ্যা দেন তিনি।

 

রিজভী বলেন, বসন্তের কোকিলরা দলে ভিড়ে চাঁদাবাজি ও অপকর্ম করছে। এদের প্রবেশ রোধ করতে হবে। দলকে বিশুদ্ধ রাখতে হলে এ ধরনের প্রবণতা কঠোরভাবে দমন করতে হবে।

 

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, দেশে বেকারের সংখ্যা প্রতিদিন বাড়ছে। দরিদ্র ও অতিদরিদ্র মানুষের কাতারে নতুন নতুন পরিবার যোগ হচ্ছে। আমরা যত সহযোগিতাই করি না কেন, যদি এই প্রবণতা চলতে থাকে তবে মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। সেজন্য জনগণের প্রত্যাশা অনুযায়ী অবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।