Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পাহাড়ি ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি বহিষ্কার

admin • 11 Jan 2024, 07:45 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পাহাড়ি ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিক সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপির) বান্দরবান জেলা শাখার সভাপতি জয়বাবু তঞ্চঙ্গ্যাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক ।

 

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমা ও ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলা শাখার সভাপতি মংপু মারমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

পিসিপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌলিক কার্যক্রম ও দলীয় শৃঙ্খলার ভঙ্গের বিষয়টি প্রমাণিত হওয়াই “ছাত্র পরিষদ থেকে বহিস্কার করা হয়েছে তাকে। এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় "যে কোন সামাজিক ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপ সাথে জড়িত হলে ইউপিডিএফ গণতান্ত্রিক ও বান্দরবান পাহাড়ি ছাত্র পরিষদ এর দায় নেবে না"।

 

এই বিষয়ে দলের নেতাকর্মীরা আরোও জানিয়েছেন, জেলা শহরে বিভিন্ন এলাকায় অকার্যকলাপসহ নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছিল দীর্ঘদিন ধরে। সাধারণ মানুষকের ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করার পাশপাশি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এইছাড়া শহরের বিভিন্ন স্থানে প্রায়ই সময় মারামারিতে লিপ্ত ছিলেন তিনি। সেসব মৌলিক কার্যক্রম ও দলীয় শৃঙ্খলার ভঙ্গের বিষয়টি প্রমাণিত হওয়াই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।