Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

পালিয়ে মায়ের কাছে যেতে গিয়ে বহুতল ভবনে আটকা পড়লো শিশু,অতঃপর..

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
পালিয়ে মায়ের কাছে যেতে গিয়ে বহুতল ভবনে  আটকা পড়লো শিশু,অতঃপর..

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা থেকে পালিয়ে মায়ের কাছে যেতে গিয়ে সাততলা ভবনের ছয়তলায় আটকে পড়েছে জহিরুল ইসলাম (১০) নামের এক শিশুশিক্ষার্থী। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার খৈয়াসারের সালমা সাঈদ তাহফিজুল কোরআন মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে তাকে ওই ভবন থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সদস্যরা জানায়, খৈয়াসার এলাকায় একটি সাততলা ভবনে আবাসিক মাদরাসাটি অবস্থিত। দুপুরের পর মাদরাসা ভবনের সাততলার ছাদ থেকে স্যানিটারি পাইপ বেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে শিশু জহিরুল। কিন্তু ষষ্ঠতলায় এসে সে আটকে যায়। অবস্থা বেগতিক দেখে জানালার সানসেটে বসে পড়ে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল দেয়। পরে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস বলেন, শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। আমরা উদ্ধার অভিযান শেষ করেছি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, শিশুটির বাড়ি জেলার সরাইল উপজেলা সদরে। গত এক বছর ধরে সে মাদরাসায় থেকে পড়াশোনা করছে। শিশুটি জানিয়েছে, তার বাবা ও মায়ের মধ্যে সম্পর্ক নেই। বাবা অন্যত্র বিয়ে করেছে, তাই তার মা একা থাকে। এনিয়ে তার মানসিক সমস্যা হচ্ছিল। তাই সে মাদরাসা থেকে পালিয়ে তার মায়ের কাছে যেতে চেয়েছিল। জহিরুল বর্তমানে পুলিশ হেফাজতে আছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।