Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

পার্বত্য শান্তি চুক্তির অবাস্তবায়িত ধারা বাস্তবায়নের প্রতিশ্রুতি দীপংকরের

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পার্বত্য শান্তি চুক্তির অবাস্তবায়িত ধারা বাস্তবায়নের প্রতিশ্রুতি দীপংকরের

পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে পার্বত্য শান্তি চুক্তির মৌলিক বিষয়ের অবাস্তবায়িত ধারাগুলো বাস্তবায়ন করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন রাঙামাটি ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দীপংকর তালুকদার।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের সংসদ সদস্য পদপ্রার্থী দীপংকর তালুকদার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

 

এ সময় তিনি আরও বলেন, চুক্তি বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতি বদ্ধ। চুক্তির অধিকাংশ বাস্তবায়ন হলেও মৌলিক বিষয়গুলোর মধ্যে কয়েকটা ধারা এখনো অবাস্তবায়িত রয়েছে। চুক্তি স্বাক্ষরকারী উভয় পক্ষের সদিচ্ছার ঐক্য ও সমন্বয় ঘটিয়ে ন্যূনতম সময়ের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। একই সঙ্গে পাহাড় থেকে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি।

 

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। ইশতেহারে তিনি শান্তি চুক্তি বাস্তবায়ন, অবৈধ অস্ত্র উদ্ধার, রাঙামাটিতে রেলপথ ও বিমান বন্দর স্থাপন, সড়ক চার লেনের উন্নতি করন, ঠেকামুখে স্থল বন্দর চালুর উদ্যোগ, পর্যটন খাতে উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ২১টি উদ্যোগের কথা জানান।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, কো চেয়ারম্যান হাবিবুর রহমান, সদস্য সচিব হাজি মুছা মাতব্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

রাঙামাটি জেলার একমাত্র সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থীসহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি দুজন হচ্ছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের অমর কুমার দে ও তৃণমূল বিএনপির মো. মিজানুর রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।